আবার সভাপতি মামুনুর রশীদ সাধারণ সম্পাদক তারিক আনাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিক আনাম খান ও মামুনুর রশীদ । ছবি: প্রথম আলো
তারিক আনাম খান ও মামুনুর রশীদ । ছবি: প্রথম আলো

টিভির নাটক ও অনুষ্ঠান নির্মাতাদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হলেন মামুনুর রশীদ আর সাধারণ সম্পাদক তারিক আনাম খান৷ দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন তাঁরা৷ গত শুক্রবার বনানীর এক রেস্তোরাঁয় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এখানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের সভাপতি আকরাম উদ্দিন আহমদ ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের মহাসচিব শাইখ সিরাজ৷
সবার সম্মতিতে তৈরি নতুন কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি মনোয়ার পাঠান, মোহন খান ও সুবর্ণা মুস্তাফা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বশির ও মাহফুজ আহমেদ, সাংগঠনিক শাকুর মজিদ, অর্থ মোজাহার উদ্দিন চৌধুরী, দপ্তর অরণ্য আনোয়ার, প্রচার ও প্রকাশনা আনজাম মাসুদ, আইন জামাল উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি রফিক উল্লাহ, আর্কাইভ তারেখ মিন্টু, আন্তর্জাতিক ওমর সানী, শিক্ষা ও গবেষণা শাহরিয়ার শাকিল ও সমাজকল্যাণ মুজিবুর রহমান৷ নির্বাহী সদস্য হয়েছেন ১০ জন৷