আবার সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ক্ষমতাচ্যুত রাজপরিবারের সঙ্গে বলিউড তারকা মনীষা কৈরালার যোগসূত্র নতুন নয়। এই রাজপরিবারকে সমর্থন করতে গিয়েই তিনি বছর পাঁচেক আগে নিজ দেশ নেপালে অগণিত দেশবাসীর বিরাগভাজন হন। এতে অবশ্য মনীষার কুচ পরোয়া নেই। বরং তিনি সাবেক রাজপরিবারের আরেকজনের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি হলেন শিবা শিবাঙ্গিনী শাহ। শিবা ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহের ঘনিষ্ঠ আত্মীয় লে. কর্নেল বিকাশ বিক্রম শাহের স্ত্রী। আগামী মাসে শিবার লেখা তৃতীয় উপন্যাস ফেসিং মাই ফ্যান্টমস-এর মোড়ক খোলা হবে দিল্লির ওবেরয় হোটেলে। এ অনুষ্ঠানের আয়োজক মনীষা। নেপালের রাজপরিবারের ঝঞ্ঝামুখর কাহিনির অনেকটাই এ উপন্যাসে স্থান পেয়েছে। ওয়েবসাইট।