আবার সাই-ফাই ছবিতে ফোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্টার ওয়ারস’ সিরিজের ছবিতে সর্বশেষ কাজ করেছিলেন ৩০ বছর আগে। আবার বৈজ্ঞানিক কল্পকাহিনির (সাই-ফাই) ছবিতে অভিনয় করতে চলেছেন হ্যারিসন ফোর্ড। এই যুগে সায়েন্স ফিকশন ছবি মানেই যেন অ্যানিমেশন আর কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি। অতিবাস্তব সব কাহিনির মারপ্যাঁচ। তবে ৭১ বছর বয়সী ফোর্ড জানিয়েছেন, এই ছবিটা সে রকম নয়, বরং বৈজ্ঞানিক কল্পকাহিনি হলেও এখানে মানবিক গল্পটাই প্রাধান্য পেয়েছে। এ কারণে এন্ডারস গেম ছবিটি করতে রাজি হয়েছেন তিনি।
ওরসন স্কট কার্ডের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন গ্যাভিন হুড। এএফপি।