আবার সাইফ-দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন এখন বেশ খোশ মেজাজে আছেন। ‘লাভ আজ কাল’ ছবির পর আবার তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। ছবির নাম অবশ্য এখনো ঠিক হয়নি। জানা গেছে, হোমি আদাজানিয়ার ওই ছবির শুটিং শুরু হবে ২০১১ সালের এপ্রিল মাস নাগাদ। নতুন এ ছবি নিয়ে যতই বিবৃতি দিচ্ছেন সাইফ কিংবা দীপিকা ততই চটে যাচ্ছেন করিনা। সাইফ জানিয়েছেন, খুব ভালো লাগছে আবারও দীপিকার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি লাভ আজ কালের মতো আরও একটি ছবি দর্শকদের উপহার দিতে পারব। এদিকে দীপিকাও বলে বেড়াচ্ছেন যে অপেক্ষায় আছি সাইফের সঙ্গে আবার শুটিং শুরু হওয়ার দিনটিকে ঘিরে।জানা গেছে, প্রকাশ্যে মুখে কিছু না বললেও করিনা কাপুর একান্ত আপনজনের কাছে এ নিয়ে কোনো খুশির মন্তব্য করেননি।