আবার সিনেমায় হেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যব করিনা ইসপে ড্যান্স কর সাকতি হ্যায় তো ম্যায় কিঁউ নেহি’—এটি হেলেন অভিনীত একটি ছবির সংলাপ। আর এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বলিউডে অভিনয় করবেন এককালের ভ্যাম্পগার্ল ও সালমান খানের সৎ মা হেলেন খান। সঞ্জয় শর্মা পরিচালিত দোনো ইয়ার না জানে কিঁউ ছবির মাধ্যমে আবার পর্দায় আগমন ঘটছে এককালের সাড়া জাগানো এই অভিনেত্রীর। ছবিটিতে হেলেন ড্যান্সার হিসেবে পারফর্ম করবেন।প্রসঙ্গত, ১৯৭৮ সালে হেলেন খান অভিনীত ডন ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানের সঙ্গে তাঁর বিখ্যাত ড্যান্স এখনো সবার চোখে ভেসে ওঠে। ২০০৬ সালে ডন ছবিটি আবার নির্মিত হয়েছিল। ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে হেলেনের ভূমিকায় গানটিতে ড্যান্স করেছিলেন করিনা কাপুর।