আবার সুবর্ণা ও আফজালের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নাম চিকিৎসক রশীদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা। কবিরাজ রশীদ করিমের প্রথম দুজন স্ত্রী মারা গেছেন। তৃতীয় স্ত্রী বর্তমান। কিন্তু কবিরাজ আবারও বিয়ে করতে চান। হত্যা করতে চান তৃতীয় স্ত্রীকে। তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। একসময় রশীদ করিম অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। নিজেকে ভূত ভাবেন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ।২৬ থেকে ২৮ জুলাই চিকিৎসক রশীদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা নাটকের কাজ হয়েছে গাজীপুরের মীরেরবাজার এলাকায়। সৌদ বললেন, ‘আফজাল ও সুবর্ণার সঙ্গে এর আগে আলাদাভাবে কাজ করেছি। এবার তাঁদেরকে একসঙ্গে নিয়ে কাজ করলাম। আমি কাজ করতে ভালোবাসি। একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। পর্দায় যাওয়ার পর দর্শক বলবেন কাজটা কেমন হয়েছে।’এবার ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটকটি। সম্প্রতি সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন প্রেম বাঁচিতে জানে নামে আরেকটি টেলিছবিতে কাজ করেছেন। এটি পরিচালনা করেন আরিফ খান। ঈদে টেলিছবিটি প্রচারিত হবে এনটিভিতে।