আবার সেরা সালমান-ক্যাটরিনা
বলিউডের সেরা তারকা হিসেবে চলতি বছর টানা পাঁচ মাস নিজেদের অবস্থান ধরে রাখলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। টাইমস র্যাঙ্কিং সিস্টেমে মে মাসেও সেরা তারকা নির্বাচিত হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা জুটি। তালিকায় সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে তৃতীয় স্থান দখল করেছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। মে মাসে ৫০ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে আছেন সালমান। আর ৪৪.৫ পয়েন্ট পেয়ে বলিউডের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন ক্যাটরিনা। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। মে মাসের টাইমস সেলেবেক্স অনুযায়ী বলিউডের অভিনেতাদের মধ্যে সেরা দশে ঠাঁই পেয়েছেন সালমান খান (৫০ পয়েন্ট), শাহরুখ খান (৪৫ পয়েন্ট), রণবীর কাপুর (৪৩ পয়েন্ট), অমিতাভ বচ্চন (৩১.৫ পয়েন্ট), আমির খান (৩১ পয়েন্ট), সাইফ আলী খান (৩০.৫ পয়েন্ট), অক্ষয় কুমার (২৭ পয়েন্ট), সঞ্জয় দত্ত (২৬.১ পয়েন্ট), জন এব্রাহাম (২৫ পয়েন্ট) ও অজয় দেবগন (২১ পয়েন্ট)। সেরা অভিনেত্রীর তালিকায় ক্যাটরিনার পরের অবস্থানগুলোতে আছেন কারিনা কাপুর খান (৩৪ পয়েন্ট), দীপিকা পাড়ুকোন (৩৩.৩ পয়েন্ট), প্রিয়াংকা চোপড়া (৩৩ পয়েন্ট), বিদ্যা বালান (২২.৫ পয়েন্ট), সোনাক্ষী সিনহা (২১ পয়েন্ট), সোনম কাপুর (২০ পয়েন্ট), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৯.৫ পয়েন্ট), সানি লিওন (১৭ পয়েন্ট) ও কঙ্গনা রানাউত (১৫.৯ পয়েন্ট)।