আবার স্বল্পদৈর্ঘ্যে পিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরখানেক আগে ‘ঝড়ের পরে’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এটি তৈরি করেছিলেন সঞ্জয় সমাদ্দর। একই পরিচালকের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন পিয়া। নাম ‘ধ্রুবতারা’।
এই ছবির মধ্যে একটি সামাজিক বার্তা আছে, জানালেন পিয়া। তিনি বলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলা হতে পারে দুর্ঘটনার কারণ। শর্টফিল্মের গল্পটি দর্শকদের এ বিষয়ে সচেতন করতে পারবে। এই স্বল্পদৈর্ঘ্যে পিয়ার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।
পরিচালক জানান, ১৯ ও ২০ জানুয়ারি দুই দিন ধরে রাজধানীর উত্তরায় শুটিং হয়েছে চলচ্চিত্রটির। এখন সম্পাদনার কাজ চলছে। ‘ধ্রুবতারা’র গল্প লিখেছেন ইসতিয়াক অয়ন।