আবার হবে যে দেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সেপ্টেম্বরের ৬ তারিখ বসছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের ২৯তম আসর। আর এই মঞ্চেই হয়তো মুখোমুখি হচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন! হ্যাঁ, এমন বাক্যই লিখতে হচ্ছে এখন! টোয়াইলাইট ছবিখ্যাত এই তারকা জুটির সম্পর্ক ভেঙে গেছে কদিন আগেই। ক্রিস্টেন অভিযোগ তুলেছেন, প্যাটিনসন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এমটিভির এক মুখপাত্র জানালেন, কথা ছিল এই দুই তারকাই একসঙ্গে মঞ্চে উঠবেন। কিন্তু পরে তাঁদের সম্পর্কের কথা বিবেচনা করে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। দেখার বিষয়, সম্পর্কচ্ছেদের তিন সপ্তাহ পর মুখোমুখি হলে কী করেন এই দুই তারকা। ব্যাং শোবিজ।