আবার হলিউডে ঐশ্বরিয়া
বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এর আগে হলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলোতে ঐশ্বরিয়া সহ-অভিনেতা হিসেবে পেয়েছিলেন স্টিভ মার্টিন, কলিন ফার্থ, বেন কিংসলে মার্টিন হেন্ডারসন এবং ডেলিন ম্যাকডরমেটকে। তবে তিনি এবার হলিউডের স্বনামধন্য এক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন। অস্কারজয়ী এ অভিনেত্রী হচ্ছেন কেট উইন্সলেট। তবে তাঁরা কোনো ছবিতে অভিনয় করছেন না। ভারতীয় সুন্দরী এবং ব্রিটিশ ব্লন্ডি এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন। আন্তর্জাতিক মানের একটি কসমেটিক কোম্পানির এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। পুরো বিজ্ঞাপনটির শুটিং হবে ইটালিতে। প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চন এর আগে কেট উইন্সলেটের সঙ্গে এক সাক্ষাতে তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহ দেখান। বিজ্ঞাপনটিতে কাজ করার মাধ্যমে অবশেষে ঐশ্বরিয়ার সেই আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে।