আবার হানিমুনে গিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে দম্পতিদের নিয়ে গেম শো ‘হানিমুন’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তারকা দম্পতি শিমুল ও নাদিয়া। আজকের কথোপকথন নাদিয়ার সঙ্গে।আপনারা বিয়ে করেছেন কত বছর হলো?২৮ ডিসেম্বর চার বছর হবে। বিয়ের পর হানিমুনে কোথায় গিয়েছিলেন?নেপালে। আট দিন ছিলাম। কাঠমান্ডু, পোখরা আর চিতওয়ানে ঘুরেছি। আমাদের জীবনে ওই আট দিন স্মরণীয় হয়ে আছে। আমরা কিন্তু এবার কোরবানির ঈদের ছুটিতে আবার হানিমুনে গিয়েছিলাম, ভুটানে।আবার হানিমুনে যাওয়ার ইচ্ছা হলো কেন?এখন আমরা দুজন ‘হানিমুন’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। নতুন দম্পতিদের নিয়ে এ অনুষ্ঠানে নানা ধরনের খেলার আয়োজন করা হয়। খেলার ফাঁকে তাঁদের সঙ্গে আলাপ হয়। আলাপ করতে করতে তাঁদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তাঁদের দেখেই আবার হানিমুনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম।আপনি অভিনয় করেন, নাচ করেন। উপস্থাপনা করতে কেমন লাগছে?আমি মোটেও উপস্থাপনা করতে চাইনি। প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু মনে হতো, সবার সব কাজ করার প্রয়োজন নেই। এবার যেহেতু শিমুল সঙ্গে আছে, তাই রাজি হয়েছি। তবে কাজটা করতে গিয়ে মন্দ লাগছে না।এবার বলুন নাটকে অভিনয়ের কথা।কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। সব কটিই মোটামুটি মানের। আসলে এখন এ ধরনের কাজই বেশি হচ্ছে। তবে সামনে আমার কয়েকটি ভালো নাটক প্রচারিত হবে। এই যেমন: পান্থ শাহরিয়ারের লেখা ও অম্লান বিশ্বাসের চোরকাঁটা, সৈমো নজরুলের কালান্তর এবং সৈয়দ শাকিলের মামলাবাজ।