আবার হাবিবের সুরে ন্যান্সির কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব ও ন্যান্সি । ছবি: প্রথম আলো
হাবিব ও ন্যান্সি । ছবি: প্রথম আলো

আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৬) ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানে প্রথম প্লেব্যাক করেন ন্যান্সি। গানটির সুরকার ও সংগীত পরিচালক ছিলেন হাবিব। এরপর তাঁরা একসঙ্গে অনেক কাজ করেছেন। হাবিবের সুর করা গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ন্যান্সি। মাঝে কিছুদিনের বিরতি। আবার তাঁরা একসঙ্গে কাজ করলেন গত রোববার। ওই দিন সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডে হাবিবের স্টুডিওতে নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ছবির নাম মন জানে না মনের ঠিকানা। পরিচালক মুশফিকুর রহমান গুলজার।
ন্যান্সি বলেন, ‘গত দুই বছর হাবিব নিজেও খুব একটা কাজ করেননি। আর আমি ব্যস্ত ছিলাম নিজের সংসার নিয়ে। ঢাকা-নেত্রকোনা (ন্যান্সির বাড়ি) আসা-যাওয়ার মধ্যে ছিলাম। এখন ঢাকায় স্থায়ীভাবে আছি। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় হাবিবের সুরে গান করেছি।’
হাবিবের সুরে ন্যান্সি সর্বশেষ প্লেব্যাক করেন বছর দুয়েক আগে। ছবিটি ছিল তুমি সন্ধ্যার মেঘমালা।