আবার হাসপাতালে আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছরের ডিসেম্বরে চিকিৎসা শেষে দেশে আসার পর বাবা মোটামুটি ভালোই ছিলেন। কিন্তু ২২ মে বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’ জানিয়েছেন আজম খানের ছেলে হূদয় খান। হাসপাতালে আজম খান এখন ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হূদয় বলেন, ‘বাবাকে এখন পুরোপুরি পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। স্যালাইন ছাড়া আর কোনো চিকিৎসা আপাতত দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (গতকাল) বাবার সিটিস্ক্যান করার পরই অন্য চিকিৎসা দেওয়া হবে।’ মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে গত বছরের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। ২৭ ডিসেম্বর আজম খান দেশে ফিরে আসেন।