আবার হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে চলচ্চিত্র তৈরি হচ্ছে। এবারের উপন্যাস অনিল বাগচীর একদিন। পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। উপন্যাসের নামেই রেখেছেন ছবির নাম অনিল বাগচীর একদিন। গত শুক্রবার থেকে ছবিটির শুটিং হচ্ছে। প্রথম দিন শুটিং হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকায়। এখন কাজ হচ্ছে মানিকগঞ্জ ও ঘিওরের বিভিন্ন এলাকায়। ২৩ জুন নাগাদ ছবির শুটিং শেষ হবে।
ছবিতে ‘অনিল বাগচী’ চরিত্রে অভিনয় করছেন আরেফ সৈয়দ। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শহিদুল আলম সাচ্চু, জ্যোতিকা জ্যোতি, এস এম মহসিন, তৌফিক ইমন, ফারহানা মিঠু, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সানি জুবায়ের। দুটি মৌলিক গানের গীতিকার পান্থ প্রসাদ। আর গান দুটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ ও সানি জুবায়ের।
অনিল বাগচীর একদিন ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন্স লিমিটেড।