আবার ‘উই আর দ্য ওয়ার্ল্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ২৫ বছর আগে পপতারকা মাইকেল জ্যাকসন ও লায়োনেল রিচি মিলে গেয়েছিলেন ঐক্যের বিখ্যাত গান ‘উই আর দ্য ওয়ার্ল্ড’। ১৯৮৫ সালের মার্চে গানটি বেতারে প্রচার করা হয়। একই সঙ্গে রেকর্ডের দোকানগুলোতেও ছাড়া হয়। সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে গানটি ব্যাপক আলোড়ন তোলে। বিখ্যাত সেই গান গত সোমবার নতুনভাবে রেকর্ড করা হয়েছে। মূল গানটি যে হেনসন রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়, হলিউডের একই স্টুডিওতে নতুন করে রেকর্ড করা গানে কণ্ঠ দেন এ সময়ের ৭৫ জন তারকা। এর মধ্যে রয়েছেন পিংক, সেলিন ডিওন, নাটালি কোল, জোনাস ব্রাদার্স, কেনি ওয়েস্ট, টনি বেনেট, জেনিফার হাডসন, অ্যাকন প্রমুখ। ওয়েবসাইট।