আবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌন বনেগা ক্রোড়পতির উপস্থাপক হিসেবে অমিতাভ বচ্চনের বিকল্প নেই। সে কথাই কি প্রমাণ হয়ে গেল এবার? অনেক জল্পনা-কল্পনার পর বিপুল জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আবারও সেই চেনারূপে ফিরছেন অমিতাভ। তবে খুব সম্ভবত পাল্টে যাচ্ছে অনুষ্ঠান সম্প্রচারকারী চ্যানেল।অমিতাভ বচ্চনের উপস্থাপনায় কৌন বনেগা ক্রোড়পতি সম্প্রচার শুরু হয় ২০০১ সালে। ২০০৫ সালে কৌন বনেগা ক্রোড়পতি দ্বিতীয়া নামে শুরু হয় অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। কিন্তু পরের বছর অমিতাভ বচ্চন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাঝপথেই থেমে যায় তা। ২০০৭ সালে অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেন শাহরুখ খান। ওয়েবসাইট।