আবার 'টার্মিনেটর'-এ শোয়ার্জেনেগার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাস্তা লা ভিস্তা বেইবি!’ না, এখনো শেষ হয়ে যায়নি সাইবর্গ দ্য টার্মিনেটর-এর আবেদন। আগামী মাসে ৬৬ বছর পূর্ণ করতে চলেছেন। কিন্তু মোটেও বৃদ্ধের মতো লাগে না আরনল্ড শোয়ার্জেনেগারকে। ‘টার্মিনেটর’ সিরিজে তাঁর চাহিদা তাই এখনো অটুট। সিরিজের পঞ্চম ছবিতে তিনি থাকবেন কি না, এমন একটা সংশয় ছিল। বয়সটাই আসলে মূল বাধা। তবে শোয়ার্জেনেগার নিজেই জানালেন, তিনি থাকছেন!
আগামী বছরের গোড়ার দিকেই শুরু হবে ছবিটির শুটিং। এএনআই।