আবার ‘ডাকঘর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত (১৫০তম) জন্মবর্ষ উপলক্ষে ডাকঘর নাটকটি আবারও মঞ্চে এনেছে স্বপ্নদল। আজ বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। এটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি জানান, রবীন্দ্রনাথের নাট্যদর্শন অনুসরণের মাধ্যমে গবেষণাগার নাট্যরীতিতে তিনি এই ডাকঘর নাটকটি তৈরি করেছেন।জাহিদ রিপন বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ বা নাটকের মতোই তাঁর ডাকঘর-এরও মূল সত্য হলো, বন্ধনের বিপরীতে মুক্তির প্রত্যাশা। বালক অমলের অসুস্থতা ও তার বন্ধনমুক্ত স্বপ্নের জগতের আকাঙ্ক্ষা, রাজার চিঠির জন্য প্রতীক্ষা এবং শেষে রাজপ্রতিনিধি রাজকবিরাজের আগমনে পার্থিব সব বন্ধন থেকে মুক্তি ডাকঘর নাটকের উপজীব্য।জাহিদ রিপন জানান, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ডাকঘর নাটকটি মঞ্চে আনে স্বপ্নদল। মাঝে দলের নতুন চারটি প্রযোজনার কারণে ডাকঘর নাটকের প্রদর্শনী সাময়িক বন্ধ ছিল। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই স্বপ্নদল আবারও এই নাটকের নিয়মিত প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে।