আবার 'ডেটল সেরা আমি সঙ্গে মা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশসেরা মা ও শিশু জুটি খোঁজার জন্য শুরু হলো রিয়েলিটি শো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা ২০১৪’। এটি এই প্রতিযোগিতার তৃতীয় আয়োজন। এখানে মা ও শিশুর বন্ধনকে তুলে ধরা হবে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে।
এখন চলছে নাম নিবন্ধন। সাত থেকে ১২ বছর বয়সী শিশুরা তাদের মাকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আজ রোববার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেডের মাহবুব বাসেত ও ফারিয়া ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
‘ডেটল সেরা আমি সঙ্গে মা ২০১৪’ প্রচারিত হবে আরটিভিতে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করতে হবে (www.DSASM.com) ঠিকানায়। বিস্তারিত জানা যাবে (www.facebook.com/dettolbd) ওয়েবসাইটে।