আবার ‘বিবিসি বাজ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আবার শুরু হলো বিবিসি বাজ। তৃতীয়বারের মতো আয়োজন করা হলো এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা নিয়ে থাকছে বিতর্ক। এই আলোচনায় ‘বাংলিশ’ ভাষাকে বিশ্বায়নের ফল হিসেবে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত কি না, সেই বিষয়টি উঠে আসবে। তরুণদের জন্য তৈরি এই অনুষ্ঠানে আরও থাকছে ‘ভাসমান স্কুল’ তৈরি করে নদী অঞ্চলে ভিন্ন ধরনের শিক্ষা প্রচলনের গল্প, মৃিশল্পের প্রতি লিটু আনামের ঝোঁক, বিজ্ঞাপনী সংস্থার একজন নির্বাহীর দৈনন্দিন কাজের খুঁটিনাটি, বাপ্পির হাস্যকর টিপসে জানা যাবে লিফটে আটকে পড়লে কী করা উচিত নয়, স্যুট কেনা নিয়ে রিংকুর বিপত্তি আর নবনীতার গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আজরা মাহমুদ।