আবার 'মহানগর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ বছর পর আবারও আটটি শহরের বড় পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে সত্যজিৎ রায়ের ধ্রুপদি ছবি মহানগর। ১৯৬৩ সালে নির্মিত ছবিটি ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। এই ছবি দিয়েই অভিষেক হয়েছিল জয়া বচ্চনের।
ছবিটির গল্পের আবেদন এখনো আছে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই ছবির জন্য ১৯৬৪ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে রুপালি ভালুক জিতেছিলেন সত্যজিৎ রায়। তাঁর আরও পাঁচটি ছবি চারুলতা, নায়ক, কাপুরুষ, মহাপুরুষ এবং জয় বাবা ফেলুনাথও পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। পিটিআই।