আবারও অভিনয়ে র্যাম্প মডেল রুমা
র্যাম্প মডেল রুমা আবারও অভিনয়ে নাম লেখালেন। অভিনয় করছেন ‘একটি ইন্টারভিউ’ নামে ঈদের একটি টেলিছবিতে।টেলিছবির গল্পে দেখা যাবে—দেশের র্যাম্প দুনিয়ার শীর্ষে আছেন রুমা। তাঁকে নিয়ে একটি পত্রিকার ঈদসংখ্যার প্রচ্ছদ করতে বলা হয় পত্রিকাটির একজন প্রতিবেদককে। অনেক চেষ্টা করেও রুমার সাক্ষাত্কার নিতে পারেন না প্রতিবেদক। অবশেষে সাক্ষাত্কার দিতে রাজি হলে রুমার বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান ওই প্রতিবেদক। এ রকমই একটি ঘটনা নিয়ে একটি ইন্টারভিউ নাটকের গল্প এগিয়েছে।রুমা বলেন, ‘বছর তিনেক আগে “দ্বিতীয় স্থান থেকে” নামে একটি নাটকে অভিনয় করেছি। তবে এবারের ব্যাপারটি ব্যতিক্রম। একটি ইন্টারভিউ টেলিছবির পুরোটা গল্প আমাকে নিয়ে। তাই কাজটি করতে রাজি হই। তা ছাড়া গল্পটা যেহেতু র্যাম্পসংশ্লিষ্ট, তাই অভিনয় করতে খুব ভালো লাগছে। আশা করছি, টেলিছবিটি সবার ভালো লাগবে।’ একটি ইন্টারভিউ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন করভী মিজান, মৌসুমী বিশ্বাস প্রমুখ।