আবারও অভিনয়ে শুভ্রদেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অভিনয়ের খাতায় নাম লেখালেন গায়ক শুভ্রদেব। এর আগে বেগম মমতাজ হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘শুকতারা’য় অভিনয় করেছিলেন তিনি। তখন অবশ্য শুভ্রদেব ছাত্র ছিলেন। এর পর অভিনয় করেন নার্গিস আকতারের ‘পাতাপুরীর গল্পে’ এবং শাকুর মজিদের ‘করিমুন্নেসা’য়। এরপর আর কোনো নাটকেই অভিনয় করেননি তিনি।দীর্ঘদিন পর ‘জেগো ওঠো বাংলাদেশ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। আজ ধানমন্ডির ক্রিকেট মাঠ এবং উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘নাটকে অভিনয়ের প্রস্তাব প্রচুর পাই। কিন্তু বিশেষ কোনো কিছু মনে না হওয়ায় নাটকে অভিনয়ের জন্য রাজি হই না। এবারের নাটকটি অনেক দিক থেকে আমার কাছে বিশেষ মনে হয়েছে, তাই করতে রাজি হয়েছি।’নাটকে শুভ্রদেবকে তাঁর নিজস্ব পরিচয়েই উপস্থাপন করা হয়েছে। নাটকটির নামকরণ করা হয়েছে শুভ্রদেবে একটি গান থেকে। ‘জেগো ওঠো বাংলাদেশ’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মাহমুদ। সাত পর্বে নির্মিত এ নাটকটি বিশ্বকাপ উপলক্ষেই নির্মিত হয়েছে বলে জানা গেছে।শুভ্রদেব ছাড়া নাটকটিতে অন্য অভিনয়-শিল্পীরা হলেন ক্রিকেটার রকিবুল হাসান, লাক্স-তারকা মেহজাবিন, মারজুক রাসেল, আ খ ম হাসান প্রমুখ।