আবারও অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই কিস্তি সাফল্যের সঙ্গেই সেরেছেন। তৃতীয় কিস্তিতে উপস্থাপক হিসেবে নেওয়া হয় শাহরুখ খানকে। চতুর্থ কিস্তিতে ফের ডাক পড়ে অমিতাভ বচ্চনের। এবার সনি টিভির ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) দারুণভাবে সফল হলো। কর্তৃপক্ষ আবারও তাই অমিতাভ বচ্চনের দিকে ঝুঁকেছে। কেবিসির পঞ্চম কিস্তির উপস্থাপক হিসেবে অমিতাভের সঙ্গে চুক্তি করেছে তারা। ওয়েবসাইট।