আবারও অশ্লীল চলচ্চিত্রের প্রদর্শনী
ঢাকার বাইরে আবারও অশ্লীল চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। ১৮ মে ধামরাই এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে আপত্তিকর দৃশ্যের চলচ্চিত্রের পোস্টার টাঙানো আছে। এসব অঞ্চলের বিভিন্ন প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে। ধামরাই ও সাটুরিয়া এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা ছবিগুলো হলো লাগাও বাজি, বাংলার বাঘ ও ব্যারিকেড। অশ্লীলতাবিরোধী চলচ্চিত্রের টাস্কফোর্স গঠনের পর অশ্লীল চলচ্চিত্রের অবাধ প্রদর্শন বন্ধ হয়। ইদানীং ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে আবার সেসব প্রদর্শন করা হচ্ছে।এ ব্যাপারে টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মেজর মাসুদ আহমেদ বলেন, ‘খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার নাথ বললেন, ‘অশ্লীল দৃশ্যের চলচ্চিত্র প্রদর্শনের খবর আমরাও পেয়েছি। সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিচ্ছি।’