আবারও অস্কার হাতে নিলেন শারমীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ছয়েক আগে শারমীন তাঁর একটি তথ্যচিত্রের প্রদর্শনীতে এসেছিলেন বাংলাদেশে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারীদের নিয়ে তৈরি করেছেন
তথ্যচিত্র জার্নি অব এ থাউজ্যান্ড মাইলস: পিস কিপারস। বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কাজ করতে সব সবময় আগ্রহী তিনি। সেভিং ফেসেস দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের এই নারী নির্মাতা জিতেছিলেন অস্কার। এবারে ৮৮ তম অস্কারে সেই শারমীন ওবায়েদ চিনয় বাজিমাত করলেন আবারও।
এ গার্ল অন দ্য রিভার ছবির সুবাদে জিতলেন স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগের অস্কার। শারমীন তাঁর পুরস্কার উৎসর্গ করেছেন পাকিস্তানের অনার কিলিং (সম্মানের জন্য হত্যা) এর শিকার নারীদের।