আবারও অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স নিয়ে আবারও বেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তবে এটা সেই ভয়াবহ রোগ নয়। এই অ্যানথ্রাক্স হলো আমেরিকার থ্রাশ মেটাল গানের দল। ‘বিগ ফোর’ অব থ্রাশ মেটালের অন্যতম এ দল সম্প্রতি তাদের একটি ইপি বের করেছে, যা বিলবোর্ড শীর্ষ তালিকায় অবস্থান করছে। বিলবোর্ড শীর্ষ হার্ড রক ও মেটাল অ্যালবামের তালিকায় তাদের ইপি চতুর্থ স্থান দখল করে আছে। অ্যানথেমস শিরোনামের এই অ্যালবামে সত্তরের দশকের বিভিন্ন রক গানের কভার সংস্করণ স্থান পেয়েছে। অ্যানথ্রাক্স সম্পর্কে যাঁরা জানেন না তাঁদের জন্যই সামান্য কিছু তথ্য তুলে ধরা হচ্ছে। ১৯৮১ সালে আমেরিকার নিউইয়র্কে অ্যানথ্রাক্সের যাত্রা শুরু হয়েছিল। দলটির প্রতিষ্ঠাতা দুই সদস্য ছিলেন স্কট ইয়ান ও ড্যানি লিল্কার। আশির দশকের অন্যতম জনপ্রিয় থ্রাশ মেটাল গানের দল ছিল অ্যানথ্রাক্স। যখন থ্রাশ মেটাল গানের ধারা ক্রমে শ্রোতাপ্রিয়তা পেতে থাকে, তখন অ্যানথ্রাক্সেরও বিশেষ অবদান ছিল। এ জন্যই তো বর্তমানে বিগ ফোর অব থ্রাশ মেটালের অন্যতম হিসেবে তারাও আছে মেটালিকা, মেগাডেথ ও স্লেয়ারের সঙ্গেই। শুরুর দিকের থ্রাশ মেটাল দল হিসেবে ভালো কোনো রেকর্ড লেবেলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সৌভাগ্য তাদেরই হয়। ১৯৮৫ সালেই তারা আইল্যান্ড রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এটা ছিল কোনো থ্রাশ মেটাল দল হিসেবে বিশেষ সাফল্য। ২০১২ সালের একটি জরিপ অনুযায়ী জানা যায়, অ্যালথ্রাক্স সারা বিশ্বে ১৫ মিলিয়নের ওপর অ্যালবাম বিক্রি করেছে। স্কট ইয়ানের দেওয়া সূত্র অনুযায়ী জানা যায়, অ্যানথ্রাক্স ২০১৩ সালের শেষে তাদের নতুন স্টুডিও অ্যালবামের কাজ শুরু করবে। সম্ভবত আগামী বছর অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছাবে। অসংখ্যবার সদস্য বদলের মধ্য দিয়ে গেছে অ্যানথ্রাক্স। তাদের বর্তমান সদস্যরা হলেন:  স্কট ইয়ান—রিদম গিটারিস্ট, র‌্যাকিং ভোকালস (১৯৮১-বর্তমান)  চার্লি বেনান্তে—ড্রামস, পারকাশন (১৯৮৩-বর্তমান)  ফ্র্যাংক বেলো—বেজ গিটার (১৯৮৪-২০০৪, ২০০৫-বর্তমান)  জোয়ি বেলাডোনা—লিড ভোকালস (১৯৮৪-১৯৯২, ২০০৫-২০০৭, ২০১০-বর্তমান) অ্যানথ্রাক্স-এর যত অ্যালবাম ফিস্টফুল অব মেটাল (১৯৮৪) স্প্রেডিং দ্য ডিজিস (১৯৮৫)  অ্যামং দ্য লিভিং (১৯৮৭)  স্টেট অব ইউফোরিয়া (১৯৮৮)  পারসিস্টেন্স অব টাইম (১৯৯০) সাউন্ড অব হোয়াইট নয়েজ (১৯৯৩) স্টোম্প ৪৪২ (১৯৯৫)  ভলিউম ৮: দ্য থ্রেট ইজ রিয়েল (১৯৯৮)  উই হ্যাভ কাম ফর ইয়্যু অল (২০০৩)  ওরশিপ মিউজিক (২০১১) অ্যানথেমস (২০১৩) বিলবোর্ড শীর্ষ হার্ড রক অ্যালবাম আর্থ রকার—ক্লাচ পিপল, হেল অ্যান্ড অ্যাঞ্জেলস—জিমি হেনড্রিকস (সংকলন)  সাউন্ড সিটি—রিয়েল টু রিয়েল (সাউন্ড ট্র্যাক)  অ্যানথেমস (ইপি অ্যানথ্রাক্স)  রিলিজ দ্য প্যানিক—রেড টেম্পার টেম্পার—বুলেট ফর মাই ভ্যালেন্টাইন  অ্যামারিলিস—শাইনডাউন রক অব অ্যাজেস—সাউন্ডট্র্যাক বিয়ন্ড হেল/অ্যাবভ হেভেন—ভোলবিট রেচভ অ্যান্ড ডিভাইন: দ্য স্টোরি অব দ্য ওয়াইল্ড ওয়ানস—ব্ল্যাক ডিল ব্রাইডস মনোয়ারুল হক