আবারও আইটিআইয়ের বিশ্ব সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামেন্দু মজুমদার দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। ৩৩তম বিশ্ব কংগ্রেসের সমাপনী দিনে গতকাল শনিবার রামেন্দু মজুমদারকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য আইটিআইয়ের বিশ্ব সভাপতি নির্বাচন করা হয়। সুদানের আলী মাহাদি এবং সুইডেনের অ্যান মারি অ্যাঙ্গেল সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর চীনের শামেনে শামেন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হলো আইটিআইয়ের এই বিশ্ব কংগ্রেস। এবার ৬৫ দেশের তিন শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।রামেন্দু মজুমদার এর আগে ২০০৯-১১ সাল মেয়াদেও আইটিআইয়ের বিশ্ব সভাপতি ছিলেন।