আবারও আইটেম গানে ক্যাটরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তিস মার খান’ ছবিতে ‘শিলা কি জাওয়ানি’ গানের সঙ্গে ক্যাটরিনা কাইফের নাচ এখনো সবার চোখের সামনে ভেসে আছে। দর্শকদের শিলা কি জাওয়ানি গানের ঘোর কাটতে না কাটতেই আবারও আইটেম গান নিয়ে হাজির হচ্ছেন ক্যাটরিনা। আলী আব্বাস জাফর পরিচালিত ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে ক্যাটরিনাকে নতুন আরেকটি আইটেম গানে দেখা যাবে। হিন্দুস্থান টাইমসে প্রকাশিত খবরে জানা গেছে, নতুন এ ছবিতে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করছেন ইমরান খান। জানা গেছে, আদিত্য চোপড়া ছবিটিতে ক্যাটরিনাকে নাকি শিলা কি জাওয়ানি গানের চেয়ে আরও খোলামেলাভাবে উপস্থাপন করতে চাইছেন। অন্যদিকে ক্যাটরিনা নিজেও চাইছেন ছবিটিতে নিজেকে আরও চমত্কারভাবে উপস্থাপন করতে। আর এ জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন ক্যাটরিনা।