আবারও আফজাল-সুবর্ণা জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি শিক্ষার আসর নাটকের দৃশ্যে আফজাল ও সুবর্ণা
ইংরেজি শিক্ষার আসর নাটকের দৃশ্যে আফজাল ও সুবর্ণা

দীর্ঘ দুই বছর পর আবারও একই নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটকটির নাম ইংরেজি শিক্ষার আসর। গতকাল ঢাকার উত্তরায় ‘স্ক্রিপ্টহাউজ’ শুটিংবাড়িতে নাটকটির শুটিংয়ে অংশ নেন দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় এই জুটি।

ইংরেজি শিক্ষার আসর নাটকের পরিচালক আরিফ খান প্রথম আলোকে বলেন, ‘টেলিভিশন নাটকের চিরসবুজ জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। তাঁদের দুজনকে একসঙ্গে নাটকে অভিনয় করানোর ব্যাপারটি যে কোনো নির্মাতার স্বপ্ন। আমিও সেরকম স্বপ্ন থেকে নাটকটিতে আফজাল ভাই ও সুবর্ণা আপাকে নিয়ে কাজটি করার চেষ্টা করছি।’

আরিফ খান আরও বলেন, দুই বছর আগের আফজাল ভাই ও সুবর্ণা আপাকে জুটি করে আমি আরেকটি নাটক নির্মাণ করেছিলাম। ‘প্রেম বাঁচিতে জানে’ নামের সেই নাটকটিতে এই দুই অভিনয়শিল্পীকে দিয়ে অভিনয় করানোর জন্য আমাকে সাত বছর অপেক্ষা করতে হয়েছিল। সবশেষে নাটকটির কাজ শেষ করতে অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল।’
পরিচালক সূত্রে জানা গেছে, ইংরেজি শিক্ষার আসর নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।