আবারও আসছে ‘ক্লোজআপ ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বিরতির পর এনটিভিতে আবারও শুরু হচ্ছে সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। এটি এই প্রতিযোগিতার চতুর্থ আসর। প্রতিযোগিতা সম্পর্কে আগাম ঘোষণা দেওয়া উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ।সংবাদ সম্মেলনে বক্তারা অনুষ্ঠানটির এবারের আসরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।আয়োজকেরা জানান, শিগগিরই ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২-এর নাম নিবন্ধন শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশালে ১০টি অঞ্চলের আগ্রহীদের নিয়ে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড। প্রবাসী বাংলাদেশির জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও আরব আমিরাতে। এ ছাড়া প্রথমবারের মতো এ আসরে যুক্ত হবেন অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি প্রতিযোগীরা।এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়নের জন্য থাকবে ১০ লাখ টাকা ও একটি নতুন গাড়ি, দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে তিন লাখ টাকা।