আবারও আসছেন মাধুরী-ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন
মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন

সঞ্জয় লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সঞ্জয় তাঁর ‘রাম লীলা’ ছবির আইটেম গানে এই দুই তারকাকে নেওয়ার চেষ্টা করছেন।
সঞ্জয়ের নির্দেশনায় ‘হাম দিল দে চুকে সোনম’, ‘দেবদাস’ ও ‘গুজারেশ’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। একসঙ্গে কাজের সুবাদে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি ‘রাম লীলা’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার জন্য অ্যাশকে প্রস্তাব দিয়েছেন সঞ্জয়। অবশ্য ঐশ্বরিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি। সঞ্জয়ের প্রস্তাবে রাজি হলে তিন বছর বিরতির পর বলিউডে প্রত্যাবর্তন ঘটবে ঐশ্বরিয়ার। জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
অন্যদিকে, ‘রাম লীলা’ ছবির আইটেম গানে মাধুরী দীক্ষিতের অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র।
শেক্সপিয়ারের অমর সৃষ্টি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিতব্য ছবিটিতে রাম ও লীলা চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন সঞ্জয় লীলা বনশালী।