আবারও উপস্থাপনায় মিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান কৃষ্ণচূড়া থেকে জীবন চর্চা নামের একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলেন আফসানা মিমি। লাইফস্টাইল-ভিত্তিক ওই ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন মিমি নিজেই। আবারও উপস্থাপনায় আসছেন মিমি। নতুন এ অনুষ্ঠানের নাম মনের কথা। আজ বুধবার থেকে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।মিমি বলেন, ‘আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি, মনের কথা তা থেকে একেবারেই আলাদা। অনুষ্ঠানের প্রযোজক শামীম শাহেদ যখন আমার সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করলেন, তখনই আমার কাছে বিষয়টা খুবই ভিন্নধর্মী মনে হয়েছে। তবে কাজটা কষ্টসাধ্যই হবে। রীতিমতো ভয়ে আছি। শুটিং শুরু না করা পর্যন্ত আর কিছুই বলতে পারছি না।’বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান ও মনের কথার প্রযোজক শামীম শাহেদ বললেন, ‘এটি আমাদের চারপাশের কিছু অচেনা মানুষকে নিয়ে নির্মিত হবে। এখানে তাঁরা নিজেদের মনের কথাগুলো বলবেন।’আরও জানা গেছে, মনের কথা সপ্তাহের প্রতি বুধবার প্রচারিত হবে।