আবারও একসঙ্গে মম-সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও একসঙ্গে অভিনয় করলেন মম ও সজল। ঈদের জন্য নির্মিত এক ঘণ্টার এই নাটকটি লিখেছেন শামীমুল ইসলাম এবং পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গতকাল শনিবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা মুঠোফোনে কোনো ধরনের চাক্ষুষ পরিচয় ছাড়াই যে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে নানা জটিলতার সম্মুখীন হয়, সেটাই নাটকটিতে তুলে ধরা হয়েছে।জিয়াউদ্দিন আলম বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মুঠোফোনের আসক্তিটা অনেক বেশি। ‘ভাবনায় ভালোবাসা’ নাটকে দেখা যাবে ভাবনা আর নীরবের পরিচয় হয় মুঠোফোনে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। মুঠোফোন নম্বর ছাড়া বাকি সবকিছু দুজনেরই অজানা থাকে। এদিকে নীরবের প্রতি আস্তে আস্তে ভাবনার ভালোলাগা গভীর হতে থাকে। কিন্তু একদিন হঠাত্ কোনো কিছু না বলেই লাপাত্তা হয়ে যায় নীরব। এরপর ঘটতে থাকে অন্য ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ভাবনায় ভালোবাসা নাটকটির কাহিনি।