আবারও একা!
২০০০ সালে মোহব্বাতে ছবির মাধ্যমে কিম শর্মার বলিউড যাত্রা শুরু হয়। প্রথম ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য নিজেকে বেশ আলোচনায় আনতে সক্ষম হন তিনি। এরপর প্রেমের তরীতে নাও ভাসালেন এই সেক্স-সিম্বল অভিনেত্রী। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের সুদর্শন তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে। কিছু দিন দুজনের এই প্রেম-রোমাঞ্চের খবর বাতাসে ভাসলেও দীর্ঘস্থায়ী হয়নি। তাই বলে দমে যাওয়ার পাত্রও নন কিম। যুবরাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর জড়িয়ে যান স্প্যানিশ গায়ক কার্লোস ম্যারিনের সঙ্গে।জানা গেছে, কিম শর্মা ও কার্লোস ম্যারিনের সঙ্গে প্রথম দেখা হয় টরেন্টো থেকে লন্ডন আসার পথে বিমানে। প্রথম দেখাতেই তাঁরা একে অপরকে ভালোবেসে ফেলেন। দুজনেই সিদ্ধান্তও নিয়েছিলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে কথার সঙ্গে কাজের কোনো মিল খুঁজে পাচ্ছেন না কেউই।বিয়ের দেরি হওয়ার কারণে অনেকেই আবার ধারণা করছেন, কিম কি আবারও একা হয়ে গেলেন? অন্যদের মতো কিমের পরিবারেরও একই মত। তারা এ ধরনের দেরিকে খুব একটা ভালোভাবে দেখছেন না।