আবারও একা আদনান সামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব আমিরাতের নাগরিক সাবা গালাদারিকে দুবার বিয়ে করেছিলেন পাকিস্তানি সংগীতশিল্পী আদনান সামি। তার পরও শেষ পর্যন্ত চূড়ান্ত বিচ্ছেদের পথেই হাঁটলেন এ দম্পতি। সম্প্রতি বোম্বে হাইকোর্ট তাঁদের বিচ্ছেদের আবেদন আমলে নেওয়ায় সামি ও সাবার ১১ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল।২০০১ সালে বিয়ে করেছিলেন আদনান সামি ও সাবা গালাদারি কিন্তু বিয়ের ঠিক তিন বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তিন বছর বাদে ২০০৭ সালে আবারও সংসার শুরু করেন তাঁরা। দ্বিতীয়বার বিয়ের পর শুরুর দিকে কিছুদিন ভালো কাটলেও আবারও মেঘের ঘনঘটা দেখা দেয় তাঁদের দাম্পত্যে।২০০৯ সালে আদনানের বিরুদ্ধে গৃহসন্ত্রাসের অভিযোগ তুলে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন সাবা। গতকাল ১৯ জুন মঙ্গলবার বোম্বে হাইকোর্টের বিচারক রোশান দালভি এই দম্পতির বিচ্ছেদের চূড়ান্ত রায় দিয়েছেন। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।বিচ্ছেদের জন্য সামি কিংবা সাবার পক্ষ থেকে কোনো আপত্তি না থাকার বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত এই বিয়ে-বিচ্ছেদের রায় দিয়েছেন বিচারক রোশান দালভি।