আবারও খলনায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খলনায়ক হিসেবে বলিউড তারকা অজয় দেবগন প্রথম অভিনয় করেন খাকি ছবিতে। এবার দ্বিতীয়বারের মতো আবারও খলনায়ক হয়ে দর্শকের সামনে আসবেন অজয় দেবগন। স্পিড ছবিটিতে অনুপ্রাণিত হয়ে পরিচালক প্রিয়দর্শন তাঁর পরবর্তী ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন সেপ্টেম্বরের শুরুর দিকে। নাম-ঠিকানা হওয়া সেই ছবিতেই খলনায়ক হিসেবে দেখা যাবে অজয়কে। ছবিতে অজয়কে একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিতে অজয়ের বিপরীতে থাকবেন কঙ্গনা রনৌত। সন্ত্রাসী চরিত্রে আরও থাকবেন তুষার কাপুর ও সামিরা রেড্ডি।উল্লেখ্য, জেন ডি বন্টের থ্রিলার ছবি স্পিড মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।