আবারও গান শিখতে চান শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানই তো তাঁকে আজ এ জায়গায় এনে দিয়েছে রাতারাতি। আশিকি টু ছবিতে তিনি অভিনয় করেছেন একজন গায়িকারই। এবার সত্যি সত্যিই গানকে আঁকড়ে ধরতে চান শ্রদ্ধা কাপুর। ছেলেবেলায় গান শিখেছিলেন। ঠিকমতো রেওয়াজ করা হয়নি। এবার গানের ব্যাপারে ‘সিরিয়াস’ হবেন বলেই জানিয়েছেন এই ২৪ বছর বয়সী অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সত্যিই গানের রেওয়াজ আবার শুরু করার জন্য মুখিয়ে আছি। আরোহীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে বুঝেছি, আমি গানটাকে কতটা মিস করি।’
আশিকি টুর সাফল্য টাটকা থাকতে থাকতেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি গোরি তেরে পেয়ার মে। আইএএনএস।