আবারও গানের মডেল মোনালিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর পর আবারও গানের মডেল হলেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ‘এক জীবন’খ্যাত গায়ক শহীদের একটি গানের ভিডিওচিত্রের মডেল হলেন তিনি।সম্প্রতি পুরান ঢাকার একটি বাড়িতে ওই গানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। গানটিতে মোনালিসার বিপরীতে মডেল হিসেবে আছেন অন্তু করিম।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মোনালিসা বলেন, ‘শহীদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। উনি আমার বড় ভাইয়ের মতো। কিছুদিন ধরে উনি চাইছিলেন আমি যেন তাঁর গানের ভিডিওচিত্রটিতে মডেল হিসেবে কাজ করি। দ্বৈতকণ্ঠের এ গানটির আরেকজন শিল্পী হলেন শুভমিতা, যিনি আমার অসম্ভব পছন্দের। শহীদ ভাই ও শুভমিতা—দুজন পছন্দের মানুষ যখন একই গানে, তখন কি কাজটি না করে পারা যায়?’মোনালিসা আরও বলেন, ‘এর আগে শহীদ ভাই শুভমিতার কণ্ঠে গাওয়া “এক জীবন” গানটির মিউজিক ভিডিও আমার দেখা হয়েছে। অনেক যত্ন নিয়ে তৈরি করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। “এক জীবন” গানের ভিডিও আমাকে এ গানে মডেল হতে অনুপ্রাণিত করেছে।’প্রসঙ্গত, মোনালিসা সর্বশেষ প্রায় বছর ছয়েক আগে এ সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।