আবারও চলচ্চিত্রে মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বাণিজ্যিক ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন মিলন। ছবির নাম পোড়ামন। পরিচালক জাকির হোসেন। গত মঙ্গলবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিলনের চুক্তি হয়েছে। মিলন জানান, আগামী ৭ নভেম্বর ঢাকায় পোড়ামন ছবির শুটিং শুরু হবে। এরপর বেশির ভাগ কাজ হবে বান্দরবানে।পোড়ামন সম্পর্কে মিলন বলেন, ‘পোড়ামন সামাজিক-অ্যাকশন ঘরানার ছবি। গল্পটা মজার। আমার চরিত্রটির কয়েকটি দিক রয়েছে। ছবিতে আমি একজন পুলিশ কর্মকর্তা। আমার কাছ থেকে একজন আসামি পালিয়ে যায়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু অপরাধ সংঘটিত হয়।’মিলন আরও বলেন, ‘এরই মধ্যে আরও কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার আলোচনা হয়েছে।’মিলন এখন ইফতেখার চৌধুরীর পরিচালনায় দেহরক্ষী নামের একটি ছবির কাজ করছেন। জানালেন, ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে। পোড়ামন ছবির শুটিং শুরুর আগেই দেহরক্ষীর কাজ শেষ হবে।