আবারও চলচ্চিত্রের গানে আঁখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর
আঁখি আলমগীর
ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবির একটি গান অনেকের সঙ্গে গেয়েছেন আঁখি আলমগীর। সেই সঙ্গে ঠোঁঁটও মিলিয়েছেন গানের দৃশ্যায়নে। ছবিটি এখনো মুক্তি পায়নি। আবারও সিনেমায় নিজের গানের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন আঁখি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ছবির নাম মায়ানগর। পরিচালক ইসমত আরা। গত শনিবার গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এরই মধ্যে পরিচালকের সঙ্গেও ছবিটির গানের দৃশ্যায়নে কাজ করার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে আঁখি আলমগীরের।

‘ছবিতে অভিনয়ের ব্যাপারে অনেকেই বিভিন্ন সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি কখনোই ছবিতে অভিনয়ে আগ্রহী হইনি। কিন্তু মায়ানগর ছবির ভাবনাটা আমার কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে। বলতে পারেন ব্যাটে-বলে মিলে যাওয়াতে কাজটি করতে রাজি হয়েছি।’ বলছিলেন আঁখি; সঙ্গে জানালেন, ১৬ মে কাতারে প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি অনুষ্ঠানে গান গাইতে ঢাকা ছাড়বেন তিনি। ফিরে এসেই অংশ নেবেন মায়ানগর ছবির দৃশ্য ধারণের কাজে। মায়ানগর ছবিটির গান ছাড়াও আঁখি এরই মধ্যে আরও বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে হেডমাস্টার, হবার তো হবেই প্রেম ও শুধু তুমি উল্লেখযোগ্য।