আবারও জুটি বাঁধছেন রণবীর-ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘রাজনীতি’র পর এবার ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের আলোচিত দুই তারকা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ।২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অপরের কাছাকাছি এসেছিলেন রণবীর এবং ক্যাটরিনা। পরবর্তী সময়ে প্রায়ই এই জুটির প্রেমের ভাঙা-গড়ার খবরে সরগরম হয়েছে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু বলিউডের প্রেমের চিরায়ত ধারা অনুযায়ী বরাবরই নিজেদের সম্পর্ককে রহস্যের বাতাবরণে ঢেকে রেখেছেন রণবীর-ক্যাটরিনা।ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, এর আগে ‘যব উই মেট’, ‘লাভ আজ কাল’ এবং ‘রকস্টার’-এর মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন ইমতিয়াজ আলী। এবার তিনি নতুন ছবির কাজ হাতে নিয়েছেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির মাধ্যমে তৃতীয়বারের মতো রণবীর-ক্যাটরিনা জুটিকে দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। সূত্রটি আরও জানিয়েছে, এরই মধ্যে ক্যাটরিনার সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন ইমতিয়াজ এবং ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনা এই মুহূর্তে আমির খানের সঙ্গে ‘ধুম ৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি হলিউডের ছবি ‘নাইট অ্যান্ড ডে’র ভারতীয় রিমেকে হূতিক রোশনের সঙ্গে অভিনয় করবেন। ছবি দুটির কাজ শেষ করেই ইমতিয়াজের নতুন ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় শুরু করবেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী।