আবারও জুটি হলেন অপূর্ব-ফারাহ রুমা
তিন বছর পর আবারও নাটকে জুটি হয়ে অভিনয় করলেন অপূর্ব ও ফারাহ রুমা। ‘চতুষ্কোণ’ নামের এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হাসান।সন্দেহ যে কোনো সম্পর্কের মাঝে অনেক সময়ই ভাঙনের সৃষ্টি করে। আবার একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে সম্পর্ক যে শুধু প্রেম বা পরকীয়া হয়, এমন ভাবাটাও ঠিক নয়। ছেলেটি ও মেয়েটির মধ্যে ভালো কোনো সম্পর্কও হতে পারে। মূলত এই হচ্ছে ‘চতুষ্কোণ’ নাটকের মূল বিষয়বস্তু। ‘চতুষ্কোণ’ নাটকে অপূর্ব ও ফারাহ রুমা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন।তিন বছর পর আবারও একসঙ্গে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নিঃসন্দেহে ফারাহ রুমা ভালো একজন অভিনেত্রী। চরিত্রের গভীরে অনায়াসে প্রবেশ করতে পারে।ফারাহ রুমা বলেন, ‘অপূর্বর সঙ্গে আমার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। তিন বছর পর নতুন একটি কাজ করলাম। বেশ ভালো লেগেছে।’জানা গেছে, এবারের ঈদে একুশে টিভিতে নাটকটি প্রচারিত হবে।অপূর্ব ও ফারাহ রুমা সর্বশেষ তিন বছর আগে সাজু খাদেমের লেখা এবং অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘অপূর্বের সাথে একদিন’ নাটকে জুটি হয়ে অভিনয় করেন। উল্লেখ্য, অপূর্ব ইতিমধ্যে তাঁর প্রথম নির্দেশিত নাটক ‘ব্যাকডেটেড’-এর কাজ শেষ করেছেন। এ ছাড়া তিনি আনোয়ার হোসেন বুলু, চয়নিকা চৌধুরী, ফেরদৌস হাসানসহ আরও বেশ কয়েকজন নির্মাতার ঈদের নাটকে কাজ করছেন। অন্যদিকে ফারাহ রুমা ‘উ-লা-লা ৬৯’, ‘প্রেমের ঝড়’, ‘জীবনযুদ্ধ’, ‘বৃহনলা’, ‘গেস্ট হাউস’সহ আরও বেশ কয়েকটি ঈদের নাটকে কাজ করেছেন।