আবারও জুয়েলের মিশ্র অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলসের অন্যতম সদস্য জুয়েল বছর দুয়েক আগে বিভিন্ন রক ব্যান্ড নিয়ে তৈরি করেন মিশ্র অ্যালবাম রক ওয়ান জিরো ওয়ান। পরের বছর রোজার ঈদে তৈরি করেন মিশ্র দ্বৈত অ্যালবাম রক টু জিরো টু এবং থ্রি জিরো থ্রি। রক ব্যান্ডদের নিয়ে আবারও দুটি মিশ্র অ্যালবাম করেছেন তিনি। নাম রক ফোর জিরো ফোর এবং ফাইভ জিরো ফাইভ। ঈদ উপলক্ষে অ্যালবাম দুটি প্রকাশ করেছে জি-সিরিজ।রক ধারার গানের সঙ্গে অনেক দিন ধরেই জড়িত আছেন গিটারশিল্পী জুয়েল। তিনি জানালেন, এবারের দুটি অ্যালবামে গান করেছে এক্স-ফ্যাক্টর, ক্রিপটিক ফেইট, সাইকো, লাস্ট এপিসোড, আরবান ফিকশন, হেল, দি জয়েন্ট ফ্যামিলি, ব্ল্যাক, মেকানিক্স, মহাকাল, পাওয়ার সার্জ, ডিফেন্স স্টোরি টেলারসহ ৩০টি ব্যান্ড।জুয়েল বলেন, ‘প্রথম দুটি অ্যালবামের জন্য বিভিন্ন ব্যান্ডের কাছ থেকে অনেক গান পেয়েছিলাম। তখন সব গান অ্যালবামে দেওয়া সম্ভব হয়নি। তাই দ্বৈত মিশ্র অ্যালবাম করার সিদ্ধান্ত নিই। তবে এবার প্রায় ২৫০টি ব্যান্ড গান জমা দিয়েছে। সেগুলো থেকে রক ফোর জিরো ফোর এবং ফাইভ জিরো ফাইভ অ্যালবামের জন্য গান বাছাই করতে গিয়ে মনে হয়েছে সামনে ত্রয়ী অ্যালবাম প্রকাশ করতে হবে।’আধুনিক গান নিয়েও কাজ করেন জুয়েল।