আবারও টেলিছবিতে পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্র নায়িকা পপি আবারও একটি টেলিছবিতে অভিনয় করলেন, সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে টেলিছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি। বি ইউ শুভ পরিচালিত টেলিছবিটির নাম ‘পলাশপুর’। পরিচালক সূত্রে জানা গেছে, পপির বাস্তব জীবনের কিছু ঘটনা পলাশপুর টেলিছবিতে তুলে ধরা হয়েছে।এ প্রসঙ্গে পপি বলেন, ‘টেলিছবিটিতে আমাকে উন্নয়নকর্মী হিসেবে দেখানো হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই হচ্ছে তাঁর কাজ। সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাবে। পপি আরও বলেন, ‘আমি সাধারণত ছোটপর্দার কাজ করি না। এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি। এবারের গল্পটিও শুনে ভালো লেগেছিল, তাই পলাশপুর টেলিছবিতে কাজ করতে রাজি হই।’ পলাশপুর টেলিছবিতে পপির সহশিল্পী শাহরিয়ার শুভ।