আবারও তৌকীর-রাখি

আবারও তৌকীর আহমেদের সঙ্গে জুটি হয়ে অভিনয় করলেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’খ্যাত রাখি।সৈয়দ জামিম পরিচালিত টেলিছবিটির নাম ‘একটি গোপন কথা ছিল বলবার’।এটি তৌকীর আহমেদের সঙ্গে রাখির চতুর্থ কাজ।সম্প্রতি এই টেলিছবির শুটিং শেষ হয়েছে।তৌকীরের সঙ্গে জুটি হওয়া প্রসঙ্গে রাখি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, একজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে তৌকীর ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ।মানুষ হিসেবেও চমত্কার।অভিনয় করার সময় নানা ধরনের উপদেশ পাই তাঁর কাছ থেকে, যা আমাকে ভালো একজন অভিনেত্রী হওয়ার পথে সহযোগিতা করে বলে মনে হয়।ওনার সঙ্গে অভিনয় করতে পেরে ভালোই লেগেছে।’
রাখি সম্পর্কে তৌকীর আহমেদের মন্তব্য, ‘একজন অভিনেত্রী হিসেবে রাখি ভালো করছে।এই ধারাবাহিকতা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করে গেলে আগামী দিনে সে আরও ভালো করবে।’
‘একটা গোপন কথা ছিল বলবার’ টেলিছবিতে তৌকীর আহমেদ ও রাখি স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
জানা গেছে, ‘একটা গোপন কথা ছিল বলবার’ টেলিছবিটি আগামী ঈদে প্রচারের উপলক্ষে নির্মিত হয়েছে।এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মার্শাল, রাহুল প্রমুখ।