আবারও দত্তক নিচ্ছেন জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সন্তান দত্তক নিতে যাচ্ছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন তিনি। চার বছর বয়সী এই মেয়েটিকে হাইতি থেকে দত্তক নেওয়া হচ্ছে। এ নিয়ে জোলির চতুর্থবারের মতো সন্তান দত্তক নেওয়া হবে। এর আগে তিনি বিভিন্ন দেশ থেকে তিনটি সন্তান দত্ত নিয়েছেন।জানা গেছে, লি নামে চার বছর বয়সী হাইতির এতিম এই মেয়েটি এখন মাঝেমধ্যে জোলির সঙ্গে সময় কাটাচ্ছেন। জোলির আইনজীবী লিকে দত্তক নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছেন।তবে অনেকেই আবার সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে একজন তারকা অভিনেত্রী হিসেবে জোলি যাতে বাড়তি কোনো সুবিধা না পান, সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতে বলেছেন।আরও জানা গেছে, সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ জোলির প্রতি সমর্থন নাও দিতে পারে। তবে জোলি হাইতির এই এতিম শিশুটিকে দত্তক নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।