আবারও নতুন ছবির উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি

শিল্পকলা একাডেমিতে আবারও শুরু হচ্ছে নতুন ছবির উৎসব। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উদ্বোধন করা হবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-২০১৭’। নতুন নির্মাতাদের ছবি নিয়ে নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে জুলাই ও আগস্ট মাসের নির্বাচিত ছবিগুলো দেখানো হবে এ উৎসবে।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনের পর থাকবে পাঁচটি ছবি। জুলাই-আগস্ট মাসে জমা হওয়া ২৬টি সিনেমা থেকে প্রদর্শনের জন্য এ পাঁচটি ছবি বাছাই করেছেন বিচারকেরা। এগুলোর মধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্যচিত্র। ছবিগুলো হচ্ছে রহমান লেলিনের ‘মন ফড়িং’, সেজান মাহমুদ সিদ্দিকীর ‘পারনিসিয়াস’, আসিফ উজ্জামানের ‘পারসিভয়্যার’ ও মামুনুর রশিদের ‘মাটির পাখি’। এ ছাড়া আছে দেবাশীষ দাসের প্রামাণ্যচিত্র ‘অর্কেস্ট্রা অব বিয়িং’।
উৎসবের সহ আয়োজক ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, গত বছর এই উত্সবে অংশ নিয়েছিল বাংলাদেশের ১৯৫ জন চলচ্চিত্রকার। যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি।