আবারও নতুন মুখের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), চলচ্চিত্র পরিবার ও চ্যানেল আইয়ের যেৌথ উদ্যোগে Èনতুন মুখের সন্ধানে' কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে।Èনতুন মুখের সন্ধানে' কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার ঢাকার শেরাটন হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, Èনতুন মুখের সন্ধানে ২০১১'-এর প্রধান সমন্বয়ক আবদুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান, শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, রাজ্জাক, ফারুক, দিতি, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।মমতাজ আলা শাকুর আহমেদ বলেন, বিএফডিসি ও তার অভ্যন্তরে অবস্থিত ছয়টি কমিটি ও ৪৪ সদস্যর একটি কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে। তিনি এ সময় চলচ্চিত্রের বিভিন্ন শাখার সঙ্গে সম্পৃক্ত নতুন মুখের সন্ধানের ৪৪ সদস্যের শিল্পী ও কশাকুশলীদের নাম ঘোষণা করেন।ফরিদুর রেজা সাগর বলেন, Èবিএফডিসির এমডি, শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। তা ছাড়া আমাদের যে সুযোগ করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে একঝঁাক নবীন মেধাবী মুখ সিনেমায় উপহার দিতে পারব বলে মনে করছি।' নতুন মুখদের দিয়ে ইমপ্রেস টেলিফিল্মের পাশাপাশি বিএফডিসির পক্ষ থেকে বিভিন্ন প্রযোজকেরাও সিনেমা তৈরির উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।আবেদনের ক্যাটাগরি হচ্ছে নায়ক-নায়িকা, পার্শ্বচরিত্র, খলচরিত্র ও শিশুশিল্পী। নতুন মুখের কার্যক্রমে আগ্রহীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কপি ছবি, জীবনবৃত্তান্তসহ পর্যন্ত আবেদন করা যাবে। খামের ওপর অবশ্যই কোন ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক, তা লিখতে হবে।আবেদন পাঠানোর ঠিকানা: নতুন মুখের সন্ধানে-২০১১, জিপিও বক্স নম্বর: ২৪৩৩, ঢাকা অথবা মান্না ডিজিটাল কমপে্লক্স, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, তেজগঁাও, ঢাকা-১২০৮।উলে্লখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালসহ মোট তিনবার Èনতুন মুখের সন্ধানে' প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অয়োজন থেকে মান্না, সোহেল চেৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, সুব্রতসহ অনেক নতুন মুখ চলচ্চিত্রে নিজেদের ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছেন।