আবারও নাটকে তিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তিশমা প্রথম টিভি নাটকে অভিনয় করেন ২০০৫ সালে। ঈদের ওই নাটকটির নাম অদৃশ্য বর্ণমালা। পরিচালক ছিলেন সাইফুল ইসলাম। এরপর আর টিভি নাটকে অভিনয় করা হয়নি তাঁর। তবে এবার তিনি অভিনয় করলেন রেডিওর জন্য একটি নাটকে। নাম ফরমালিন প্রেম। পরিচালনা করেছেন জাহিদ বাবুল। এরই মধ্যে নাটকটির ধারণকাজ শেষ হয়েছে।তিশমা বলেন, ‘স্কুলে পড়ার সময়ে মঞ্চে শেক্সপিয়ারের কয়েকটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর মঞ্চে অভিনয় করা হয়নি। ফরমালিন প্রেম রেডিওতে আমার প্রথম নাটক। নাটকটিতে অভিনয় করার সময় স্কুলের মঞ্চে কাজ করার কথা মনে পড়ে গেল।’ফরমালিন প্রেম নাটকে তিশমার বাবার চরিত্রে অভিনয় করেছেন আরেক সংগীতশিল্পী শফিক তুহিন। ফরমালিন প্রেম নাটকটি ঈদের দিন বেলা ১১টায় রেডিও টুডেতে প্রচার করা হবে।